
আজ থেকে ঠিক এক বছর আগে ধরাধাম ছেড়ে পরলোকে পারি জমিয়েছেন এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার ও দক্ষ সংগঠক বাদল রায়। গেল বছরের এই দিনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদ, সংগঠক। দেখতে দেখতে পেরিয়ে গেছে বছর। বাদলের স্মরণে তাঁর প্রিয় ক্লাব সোনালী অতীত ২৭ নভেম্বর শনিবার এক স্মরণসভার আয়োজন করেছে।
কুমিল্লার সুতাকল ক্লাব দিয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল বাদল রায়ের। এরপর ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে ঢাকার মাঠে যাত্রা শুরু করে ক্যারিয়ারের শেষটাও এখানেই। ১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন বাদল রায়। ’৮৬-তে তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়।
১৯৮২ দিলি এশিয়াডে তার জয়সূচক গোল রয়েছে ভারতের বিপক্ষে। ইনজুরির জন্য জাতীয় দলে বাদল রায়ের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। খেলা ছাড়ার পর তিনি সংগঠক হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, সোনালী অতীত ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন।
খেলোয়াড়ি জীবন থেকেই তিনি ছিলেন রাজনীতি সচেতন। ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘদিন আওয়ামী লীগের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন৷
- ১সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ২ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৩গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৪দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৫বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৬১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৭আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ১০বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৫এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৮চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৯নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত