
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্লাহ ডন। ২০২২-২০২৪ মেয়াদে ৪র্থ বারের মতো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ শহীদুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট-১, ২ ও ৩ পদে যথাক্রমে মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বারভিডার পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ জুন বারভিডার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন ২৫ জন। তাদের মধ্য থেকে গতকাল সোমবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, তিনজন ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ও অন্যান্য পদে কার্যনির্বাহীরা নির্বাচন হন।
বারভিডা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন ফলাফল ঘোষণা করেন। এ সময় বারভিডার প্রশাসক ছাদেক আহমেদ এবং নির্বাচন বোর্ডের সদস্য তানিয়া ইসলাম ও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বারভিডা দেশের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে স্থানীয় বিনিয়োগ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থান এবং সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ২চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত