
বার্সেলোনা লিওনেল মেসি ছাড়া নতুন জীবন শুরু করেছে। কাতালান জায়ান্টদের সেই শুরুটা হলো লা লিগার জমজমাট এক উপভোগ্য ম্যাচ দিয়ে। স্প্যানিশ লিগে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা নিজেদের উদ্বোধনী ম্যাচ রাঙাল জয় দিয়ে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
ব্রাথওয়েটের দুই গোলের সঙ্গে বার্সার হয়ে বাকি গোলটি করেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। অতিথি সোসিয়েদাদের হয়ে দুটি গোল করেন জুলেন লোবেতে ও মিকেল ওয়ারজাবাল।
ম্যাচে না থেকেও যেন ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। পিএসজি’তে চলে গেলেও ন্যু ক্যাম্পের গ্যালারির ২২ হাজার বার্সা সমর্থকদের অনেকেই এসেছিলেন মেসির জার্সি গায়ে। ম্যাচের বয়স ১০ এ পা দিতেই ভক্তরা ক্লাবের রেকর্ড গোলদাতার নাম জবতে থাকেন।
কাফ ইনজুরি নিয়ে দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সার্জিও আগুয়েরো। তবে দলের ম্যাচ উপভোগ করেছেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার সাইডলাইন থেকে।
- ১অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ২জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ৩প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৪দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৫স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৬চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ৭প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত