
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলেও কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে প্রাইম ব্যাংক। মঙ্গলবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য নিরাপত্তা সর্বাগ্রে, এরপরে আসে ব্যবসা পরিচালনা। নূ্যনতম কর্মীর সাহায্যে সীমিত কার্যক্রম ও সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা। প্রাণঘাতী ও ছোঁয়াচে রোগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে এবং মানুষকে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে এগিয়ে আসতে হবে। কোভিড-১৯ এর কারণে সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পর মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনীতি যখন পরিবর্তিত ও নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া শুরু করেছে, তখন উপরোক্ত নীতির আলোকে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটি দাবি করছে, ৩১ মে দেশব্যাপী সকল অর্থাৎ ১৪৬টি শাখা চালু হলেও সম্মুখ সমরের এই কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটি শাখায় নূ্যনতম কর্মীর উপস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। প্রত্যেকটি শাখায় স্বাস্থ্য নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সরকারের ঘোষিত সাধারণ ছুটি শেষ হওয়ার পর ফ্রন্টলাইনে অর্থাৎ শাখায় সরাসরি যারা গ্রাহকদের সেবা প্রদান করেন, তাদের শুধুমাত্র ন্যূনতম সংখ্যককে শাখায় উপস্থিত হয়ে কাজ করার অনুমতি দেয়া হয়েছে, বাকিরা বাসা থেকে কাজ করছেন। এছাড়া সাপোর্ট ফাংশনের কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছে ব্যাংকটি। নিরাপত্তার স্বার্থে সন্তানসম্ভবা, জটিল রোগে আক্রান্ত ও বয়োজ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে অবশ্যই বাসা থেকে অফিস করতে হবে।
শাখায় আসা এড়িয়ে গ্রাহকরা যাতে দৈনন্দিন ব্যাংকিং করতে পারেন সেজন্য আধুনিক ও যুগোপযোগী ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস – অ্যালটিচুড, ১৭০টি এটিএম ও ২৪ ঘন্টার কন্টাক্ট সেন্টারে (১৬২১৮) সেবার পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া ডেবিট/ক্রেডিট কার্ড ও ই-কমার্সে লেনদেনে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা শাখায় না এসেও দৈনন্দিন অনেক সেবা নিরাপদে নিতে পারবেন।
যারা বাসা থেকে অফিস করছেন তাদের অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা দেয়া হয়েছে, যাতে তারা টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে ও সকল দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে পারেন। এক্ষেত্রে সর্বোচ্চ সাইবার সিকিউরিটি নিশ্চিত করা হচ্ছে। শাখায় ন্যূনতম কর্মী ও বাসা থেকে অফিস করার ব্যবস্থা চালু থাকলেও গ্রাহকসেবায় কোনোভাবেই কোনো ছাড় দেয়া হবে না।
প্রাইম ব্যাংকে স্বাস্থ্য নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, “সম্মানিত গ্রাহক ও এর কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তায় প্রাইম ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্যই আমরা এই মহামারির শুরু থেকেই স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করি। সাধারণ ছুটি শেষ হওয়ার পর যখন আমাদের সকল শাখা কার্যক্রম শুরু করেছে, তখন আমরা এই স্বাস্থ্য ও নিরাপত্তা কার্যক্রমের পরিধি ও ব্যাপকতা আরও বাড়িয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই প্রাণঘাতি রোগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানুষকে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে এগিয়ে আসতে হবে। মহানুভবতা ও মানবতার হাত নিয়ে একে অপরের সহায়তায় এগিয়ে আসতে হবে। আমরা যদি একে অপরের প্রতি খেয়াল রাখি, সচেতনতার বার্তা ছড়িয়ে দিই এবং সদা সতর্ক থেকে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলি, তাহলে অবশ্যই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। আমরা সম্মিলিতভাবে এই সংকটের মোকাবিলা করবো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একতাবদ্ধতার শক্তিই এই ক্রান্তিকাল অতিক্রম করতে আমাদের সাহায্য করবে।”
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত