
বাহরাইনে নতুন সংস্কারে কর্মী নিবন্ধন পদ্ধতি সম্পর্কে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (২২ জানুয়ারি) মানামা বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ দূতাবাস ও লেবার মার্কেট রেগুলেটরি অথরাইটি এলএমআর এর যৌথ উদ্যোগে নতুন সংস্কারে কর্মী নিবন্ধন পদ্ধতি সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম।
এ সময় রাষ্ট্রদূত এলএমআরএর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বাহরাইনে অবস্থানরত ফ্লেক্সি ভিসাধারী ও অনিয়মিত কর্মীদের নতুন এই পদ্ধতির অধীনে নিবন্ধন করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে এলএমআরএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি সিইও-রির্সোস অ্যান্ড সার্ভিস হিসাম মুহাম্মদ। প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আহমেদ ইবরাহীম আল আরাবী, সাদেক্বা খাদেম ও হুসাইন আশশায়ে’র।
অনুষ্ঠানে এলএমআরএর নতুন সংস্কারের বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। স্লাইড উপস্থাপনা শেষে এলএমআরএর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতা ও কর্মীদের বিভিন্ন উত্থাপিত প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
- ১টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ২পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের মঙ্গলবার লেনদেন বন্ধ
- ৩ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন চালু
- ৪সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ৫কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান
- ৬দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ১০চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত