
সময়ের হিসাবে পেপ গার্দিওয়ালা বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে কাটিয়েছেন তিন বছর। এই সময়ের মধ্যে সাফল্যের চূড়ায় উঠেছেন। কোচ হিসেবে বায়ার্নের হয়ে অনেক কীর্তি গড়েছেন। অথচ বায়ার্নের দায়িত্ব নেওয়ার ছয় মাস না পেরোতেই রেকর্ডের বইয়ের একটি পাতায় গার্দিওয়ালার জায়গায় নিজের নাম লিখিয়েছেন হ্যান্স ফ্লিক।
বুন্দেসলিগায় শনিবার ফরটুনা ডুসেলডর্ফকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। এ জয় দিয়েই নতুন উচ্চতায় পা রাখলেন নিকো কোভিচের জায়গায় বায়ার্নের দায়িত্ব নেওয়া হ্যান্স ফ্লিক। বাভারিয়ানদের কোচ হিসেবে শুরুর ২৫ ম্যাচের মধ্যে ২২ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন ফ্লিক। এ রেকর্ড গড়ার পথে ভেঙ্গেছেন গার্দিওয়ালার রেকর্ডকে। ২০১৩ সালে বায়ার্ন কোচ হিসেবে শুরুর ২৫ ম্যাচের মধ্যে প্রথম ২১ ম্যাচেই জয় পেয়েছিলেন বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওয়ালা।
তবে এই এই অর্জনে ভেসে যাচ্ছেন না জার্মান কোচ ফ্লিক। বরং এই ৫৫ বছর বয়সী কোচের লক্ষ্য বায়ার্নের শিরোপা জয়। তাঁর ভাষ্যে, ‘পরিসংখ্যান এবং রেকর্ড আমাকে টানে না। আমার কাছে গুরুত্বপূর্ণ সফল একটি মৌসুম কাটানো। আর বায়ার্নের হয়ে শিরোপা জয়ই আমার লক্ষ্য। যা বাভারিয়ানরা সবাই প্রত্যাশা করে।’
এছাড়াও আরও যোগ করেন, ‘আমাদের সামনে কিছু ম্যাচ বাকি আছে এখনও। আমি যেভাবে এগুচ্ছি তাতে আমি খুবই খুশি। আর শেষ ম্যাচেও আমরা খুবই আগ্রাসী ছিলাম এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেইনি।’
বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ২১ জয়, চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড পিছিয়ে আছে ১০ পয়েন্টে। যদি ডর্টমুন্ড ১ ম্যাচ কম খেলেছে। এবার শিরোপা জিতলে টানা সপ্তম শিরোপা জয় হবে বায়ার্নের।
- ১আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ২লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৩যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ৪উত্থানে শুরু পতনে শেষ
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন
- ৭মৎস্যসম্পদে স্বনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ
- ৮মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৯নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ১০রাজনীতি নিষিদ্ধের দুই বছর, কতটা ‘রাজনীতিমুক্ত’ যবিপ্রবি?
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী





পাঠকের মতামত