
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসাবে বর্তমানে আইসোলেশনে রয়েছে। তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণ তাদেরকে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের ধারেকাছেও দেখেনি। তারা রাজনৈতিক আইসোলেশনের ছিল এবং আছে। দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ ও জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির বিএনপির অপকৌশল।’
ওবায়দুল কাদের আজ বুধবার তাঁর সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘লকডাউনের নামে দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির অপকৌশল তাদের মনের কথা। শেখ হাসিনা সরকার দক্ষতা ও সহযোগিতার সঙ্গে অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করেই জীবন ও জীবিকার সঙ্গে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সব সময় ঝাঁঝালো কিছু শব্দ ব্যবহার করে চাতুর্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। মির্জা ফখরুল সমন্বয়হীনতার কথা বলে কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরী দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন।
দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের সক্ষমতা ও মানবিক প্রয়াস দেশবাসীর জানা রয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে দেশের বিভিন্ন দুর্যোগের শেখ হাসিনা ও তাঁর দল গণমানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। সরকারে থাকা অবস্থায় শেখ হাসিনা সরকার দুর্যোগ মোকাবেলায় যে সক্ষমতা দেখিয়েছে তা অতীতে ও বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত। করোনা সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সরকার দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে করোনার বিস্তার রোধ ও আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য কার্যক্রমে।’
ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন, হেল্পলাইন চালুসহ নানা উদ্যোগ নিয়েছে। এসবের কোনোটাই বিএনপি করতে পারেনি। তবে কি দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই?‘
গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা পরীক্ষা পদ্ধতির অনুমোদন প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সরকার চলমান করোনা সংকট মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষিত নীতি অনুসরণ করছে। করোনা পরীক্ষায় র্যাপিড টেস্ট কিট এর ব্যবহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত নয়। তবুও সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট পরীক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে। কিট অনুমোদনের জন্য রয়েছে সুনির্দিষ্ট পদ্ধতি। সে পদ্ধতি অনুসরণ করার জন্য ওষুধ প্রশাসন থেকে জানানো হয়েছে। সরকার স্বাস্থ্য খাতসহ যে কোনো খাতে জনহিতকর গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে স্বাগত জানায়।
দেশবাসীকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুড়ঙ্গের শেষেই রয়েছে আশার আলো। আমি সবাইকে ধৈর্য ধারণের এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছি। আপনারা মনে সাহস রাখুন। দুর্যোগের অমানিশায় আমাদের সঙ্গে আছেন একজন শেখ হাসিনা যিনি আলো হাতে আঁধারের কাণ্ডারী।’
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত