ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ৭, ২০২৬ ১১:২৫ পিএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও তিন কমিশন নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পর প্রথম কার্য দিবসে চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রোববার (৭ জুন) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে চেয়ারম্যান ও কমিশনারদের মাঝে দাপ্তরিক দায়িত্ব বণ্টন করে দেয়া হয়।

বিএসইসি সূত্র মতে, এখন থেকে চেয়ারম্যান সরাসরি প্রশাসন, ফিন্যান্স এবং কমিশন সচিবালয় বিভাগের দায়িত্ব পালন করবেন।

কমিশনার তানভীর হাবিব রহমান,সিপিএ দায়িত্ব পেয়েছেন চিফ একাউন্ট বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আইসিটি বিভাগ, ইন্টারনাল অডিট অ্যান্ড কম্প্লায়েন্স,ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ এবং আর অ্যান্ড ডি বিভাগ।

কমিশনার নাহিদ মাহতাব পেয়েছেন,আইন বিভাগ,এনফোর্সমেন্ট বিভাগ, মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, এসডিএস, এবং এনআইএস।

কমিশনার নাফিজ আল তারিক,সিএফএ,এফআরএম পেয়েছেন ডেরিভেটিভস বিভাগ, ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ,জিপিএমএস এবং ইনোভেশনের দায়িত্ব।

শেয়ার

পাঠকের মতামত

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...