প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ ৪:৫৩ পিএম

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে অনলাইন প্রপার্টি মেলা ‘বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২।’ অনলাইনে সম্পত্তি কেনাবেচার এই ভার্চ্যুয়াল মেলার আয়োজন করেছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম।

মেলা চলাকালে ক্রেতারা অনলাইনে সারাদেশ থেকে নিজের পছন্দের প্রপার্টি বুকিং দিতে ও কিনতে পারবেন। এ মেলাটি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

রাজধানীর হোটেল সারিনায় সম্প্রতি এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে বিক্রয় টিম ছাড়াও বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, আয়োজনের স্পন্সর ও অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২ চলাকালীন দেশের বিভিন্ন স্থানে ৫০-টির বেশি এক্সক্লুসিভ প্রজেক্ট ছাড়াও ১৯ হাজারের বেশি ফ্ল্যাট, জমি এবং কমার্শিয়াল প্রপার্টির বিস্তারিত দেখতে পারবেন। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনলাইনে যোগাযোগ এবং পছন্দসই প্রপার্টি বুকিং দিতে পারবেন।

মেলায় দেশের সুপরিচিত ১০টি রিয়েল এস্টেট ডেভেলপার অংশ নিয়েছে। মেলার ‘টাইটেল স্পন্সর’ হিসেবে রয়েছে বিএসআরএম। এছাড়া মেলার সহযোগী হিসেবে রয়েছে নাভানা রিয়েল এস্টেট, ডরিন ডেভেলপমেন্ট, আক্তার প্রপার্টিজ, জেবিএস হোল্ডিংস লিমিটেড, কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেট এবং নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।

বিক্রয়ের সিইও ঈশিতা শারমিন বলেন, প্রপার্টি আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। সবাই চায় তার নিজস্ব একটা ঘর বা ফ্ল্যাট থাকুক। দেশব্যাপী আমাদের প্রপার্টি ক্রেতাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন সময় নানান অফার নিয়ে আসি, আর তারই ধারাবাহিকতায় আমরা প্রথমবারের মতো আয়োজন করতে চলেছি অনলাইন প্রপার্টি মেলা। আমার বিশ্বাস প্রপার্টি ক্রেতারা ‘বিএসআরএম-বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২২’ -এর মাধ্যমে তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী কাঙ্ক্ষিত প্রপার্টি খুঁজে নিতে পারবেন।

বিক্রয়ের হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন, বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আবাসন খাতেও। অবশ্য সব সংকটের মধ্যেও কিছু সম্ভাবনা দেখা দেয়। আমাদের দেশের প্রেক্ষাপটে অনলাইন ব্যবসা ভালো প্রবৃদ্ধি করেছে। ক্রমেই মানুষ আরও বেশি অনলাইনমুখী হচ্ছে। কঠিন এই সময়ে আমাদের ভেরিফায়েড সেলারদের মাধ্যমে যাতে আমাদের গ্রাহকরা তাদের পছন্দ ও বাজেটে প্রপার্টি খুঁজে নিতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই মেলা। আশা করছি মেলায় গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের প্রয়াস স্বার্থক হয়ে উঠবে।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...