জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৬ ৬:১০ পিএম , আপডেট: মে ১৭, ২০২৬ ৬:১৫ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৭ মে) ভোর রাতে শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী হালুয়াঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে হলদিগ্রাম ও কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের টহলরত দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয়।

একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় কড়ইতলি বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখানে চোরাকারবারীদের ফেলে যাওয়া আরও কিছু ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...