
বিদায়ী বছরের শেষ সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.১৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬১.৪০ টাকা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২০.৩৮ টাকা, যা তার আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২১.১৯ টাকা, ১৬৭.৬১ টাকা ও ৯২.০১ টাকা (লোকসান)। আগামী ১৩ মার্চ বেলা ২টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জানুয়ারি ২০২১।
ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৮.৪৫ টাকা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯২.৬৩ টাকা, যা তার আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২৩.৪৫ টাকা, ১৮২.৭৬ টাকা ও ১৩৭.৪৭ টাকা। আগামী ১৩ মার্চ বেলা ১১টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭৯ টাকা। এর আগের বছর ইপিএস ছিল ২৯.০৭ টাকা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৫৭.৬৪ টাকা। আর শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮০.৯১ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি ২০২১।
- ১সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ২ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ৪যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ৫ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৮জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৯রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ১০হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত