
দুই দিন আগে কোচ আন্দ্রেস ক্রুসিয়ানীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেই দিনই ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধু্রী জানিয়েছিলেন, শীঘ্রই বিদেশি খেলোয়াড়দের পরিচয় করানো হবে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলেও সাইফ স্পোর্টিং আসন্ন মৌসুমে তাদের চুক্তিবদ্ধ চার ফুটবলারের নাম প্রকাশ করেছে।
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে স্বাধীনতা কাপ শুরু হওয়ার কথা। এখনো ক্লাবগুলো বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আলাপ-আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকলেও সাইফ তাদের চারজনকেই ঢাকায় নিয়ে এসেছে। এই প্রসঙ্গে ক্লাবটির মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব বলেন, ‘আমরা প্রতিবারই চেষ্টা করি একটু আগেভাগে বিদেশিদের নিশ্চিত করার। যাতে মৌসুম শুরুর আগে অনুশীলন একটু বেশি করে দলীয় সমন্বয় নিশ্চিত করা যায়।’
দুই মৌসুম পর রুয়ান্ডার জাতীয় ফুটবলার এমেরি বাইসেঙ্গেকে ফিরিয়ে এনেছে সাইফ স্পোটিং। ২০১৯-২০ মৌসুমে এই মিডফিল্ডার সাইফের জার্সিতে ১৩ ম্যাচে ৩ গোল করেছিলেন। এশিয়ান কোটা এবার সাইফ স্পোর্টিং নিয়েছে উজবেক ফুটবলার আসরর গাওরবকে। ২৬ বছর বয়সী এই উজবেক মিডফিল্ড পজিশনে খেলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ মূলত পার্থক্য গড়ে দেয় ফরোয়ার্ডরা। সাইফ স্পোর্টিং এবার আক্রমণভাগে ভরসা রেখেছে দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড ফোহ উধু ও এমেকা উধবুকের উপরে। দুই জনেরই নাইজেরিয়ান জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।
সাইফ স্পোর্টিং ক্লাব ইতোমধ্যে আসন্ন মৌসুমের জন্য অনুশীলন শুরু করেছে। তাদের নতুন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী গতকাল প্রথম অনুশীলন করিয়েছেন।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত