
পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর ২০২৪ এবং ২০২৫ (২৪ মাস) মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ১৫ জন ব্রোকার প্রার্থী হয়েছেন। এরা হচ্ছেন- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম, এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, রেমন্স ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ এন্ড কনসালটেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজা কামাল, সাবভেলী সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব-ই-ইলাহী, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, ইমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ওমর হায়দার খাঁন, আলী সিকিউরিটিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন আকবর, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সিইও সুমন দাস, পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ, এনএলআই সিকিউরিটিজের সিইও মো. শাহেদ ইমরান, নিউ এরা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আর. ওয়াই. শমশের ও এবি এন্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউজ্জামান বোখারী।
ডিবিএর পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১৫ জন। যারা প্রতি দুই বছর পর পর এসোসিয়েশনের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান পর্ষদের মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বরে শেষ হবে।
পরিচালনা পর্ষদের ১৫টি সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায়, কার্যত প্রত্যেকেই সংগঠনটির পরিচালক নির্বাচিত হচ্ছেন। কিছু আনুষ্ঠানিকতা কেবল বাকী।
- ১জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ২যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৩স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৪জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৫৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৭পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৮১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৯ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ১০কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৩চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত