প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১ ৪:১৬ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং সেবার মান বাড়ানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধিদল এ অনুরোধ জানায়। বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি)।

এ সময় বিজিএমইএর সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক মহিউদ্দিন রুবেল, খসরু চৌধুরী এবং রাজিব চৌধুরী উপস্থিত ছিলেন। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমই নেতারা বলেন, রফতানি কার্গো স্ক্যানিং করার প্রক্রিয়াকে গতিশীল করার জন্য বিমানবন্দরে পর্যাপ্ত সংখ্যক এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) মেশিন স্থাপন করা জরুরি। পাশাপাশি বিমানবন্দরে বিদ্যমান ইডিএস মেশিনগুলোও যাতে সবসময় সচল থাকে, সে জন্য সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করার ওপরও জোর দেন তারা।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, কার্গো ভিলেজে স্থান সংকুলান না হওয়ায় অনেক সময় পণ্য বিমান থেকে নামিয়ে খোলা জায়গায় রাখতে হয়। এতে রোদ বৃষ্টিতে ভিজে এসব পণ্য নষ্ট হয়ে যায়। এছাড়াও যথাস্থানে মার্কিং করে না রাখার কারণে পণ্য সহজে খুঁজে পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে বিমান থেকে পণ্য নামানোর পর যত তাড়াতাড়ি সম্ভব কেনোপির ভেতর পণ্য নিয়ে আসা ও পণ্য সহজে খুঁজে পাওয়ার জন্য যথাস্থানে মার্কিং করে রাখার নির্দেশনা প্রদানের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

এছাড়াও পণ্য চালানগুলো খোলা আকাশের নিচে না রেখে বিজিএমইএর গুদাম কিংবা ক্যানোপিতে যথাসম্ভব রাখা প্রয়োজন। সকল গুদাম ও ক্যানোপিতে সারিবদ্ধভাবে পণ্য রাখার ব্যবস্থা করা প্রয়োজন, যাতে অধিক পরিমাণ পণ্য সংরক্ষণ করা যায়। একইসঙ্গে গুদামের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানায় বিজিএমইএ।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...