প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ ৭:১৫ পিএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

শনিবার (৯ এপ্রিল) বিসিক সম্মেলন কক্ষে বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিসিক পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক সচিব এবং বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিসিকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) প্রকৌশলী মোঃ শফিকুল আলম, উপমহাব্যবস্থাপক (শিল্পনগরী ও সমন্বয় শাখা) প্রকৌশলী নাসরিন রহিম, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আমির হোসেন, বিসিক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়াগুলো তুলে ধরেন।

দাবী-দাওয়াগুলোর ভিতরে ছিল বিসিকে পেনশন প্রথা চালুকরণ, গৃহ নির্মাণ ঋণ প্রবর্তন, ৯ম গ্রেড (১ম শ্রেণি) হতে তদর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ রাখা, নতুন বিসিক ভবনে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে পদোন্নতি প্রদান।

বিসিক কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হবে বলে শিল্প সচিব আশ্বস্ত করেন।

এর আগে সকালে শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা বিসিক ভবনে পৌছালে বিসিক চেয়ারম্যান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তারপর বিসিক ভবনে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প সচিব ও বিসিক চেয়ারম্যান মহোদয়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...