
তিনদিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টিতে সম্পূর্ণ নিভে গেছে। কোথাও আগুন ও ধোঁয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য মঙ্গলবার (৭ মে) সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোঁয়া অনুসন্ধানে কাজ শুরু করেছে বনকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধান চলবে সন্ধ্যা পর্যন্ত।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থলে রয়েছেন। প্রস্তুত রয়েছে বন বিভাগের ফায়ার ইউনিট।
গত শনিবার (০৪ মে) বিকেলে খবর পাওয়া সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় ৫শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। সর্বশেষ সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতে বনের আগুন সম্পূর্ণরূপে নিভেছে বলে দাবি বন বিভাগের।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আছাদুজ্জামান জানান, বনের মধ্যে এখন কোন আগুন নেই। তারপরও আমাদের লোকজন আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে। যদি কোথাও কোন আগুন পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআরএস
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক





পাঠকের মতামত