ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২২ মে, সোমবার কোম্পানি ৭টির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১৮ ও২১ মে স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৭টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ মে, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৭টি।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত