
বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায় সর্বনিম্ন বেতন-ভাতা নির্ধারণ ও পদোন্নতি, চাকরিচ্যুতি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকরে আরও সময় চায় ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে বৈঠক শেষে বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আশা করেন তাদের এ দাবি মেনে সময় বাড়ানো হবে।
নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, অ্যাসোসিয়েশন ব্যাংকিং নিয়ন্ত্রককে জানিয়েছে যে ১ মার্চের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করা কঠিন হবে। এতে ব্যাংকারদের আর্থসামাজিক অবস্থা, ব্যাংকের ভারসাম্য সব বিষয় বিবেচনা করে বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশ ব্যাংকের কাছেও আমরা এ আবেদন জানিয়েছি। ব্যাংকের কর্মকর্তাদের জন্য চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনই এ সিদ্ধান্ত মানা হলে ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, আমরা গভর্নরকে অনুরোধ করেছি আরও সময় বাড়ানোর জন্য এবং বিষয়টি নিয়ে আরও আলোচনা করার জন্য। “বাংলাদেশ ব্যাংক বিএবিকে আশ্বস্ত করেছে যে তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে,” তিনি বলেছেন।
আগামী মার্চ থেকে ব্যাংকের এন্ট্রি পর্যায়ে সর্বনিন্ম বেতন ২৮ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩৯ হাজার টাকা নির্ধারণ বিষয়ে গত ২০ জানুয়ারি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেখানে শুধু আমানত সংগ্রহের লক্ষ্য অর্জন করতে না পারায় কাউকে পদোন্নতি বঞ্চিত বা চাকরিচ্যুত করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নির্দেশনা কার্যকর করতে গেলে ব্যাংকগুলো চাপে পড়বে বলে তারা মনে করেন।
বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএবি নেতারা সময়সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে। কেন্দ্রীয় ব্যাংক সংস্থাটিকে আশ্বস্ত করেছে যে সময়সীমা বাড়ানো যায় কিনা তা তারা ভাববে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের দেয়া সার্কুলারে কিছু গ্যাপ আছে এমন দাবীর প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এর ব্যাখ্যা এবং প্রেক্ষাপট বর্ণনা করেছে। নিয়ন্ত্রক সংস্থা সবদিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ব্যাংকের কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষনবিশকালে সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা আর শিক্ষনবিশকাল শেষ হলে বেতন হবে ৩৯ হাজার টাকা। নিরাপত্তাপ্রহরী, অফিস সহকারী, গাড়িচালক ইত্যাদি সাপোর্ট স্টাফদের নিয়োগে সর্বনিম্ন বেতন ২৪ হাজার টাকা করার শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
তবে বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় উল্লেখ করা ‘পদোন্নতি ও চাকরিচ্যুতি’ বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়ায় গত মঙ্গলবার আবার স্পষ্ট করে বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদক্ষতার কারণে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না বা অদক্ষদের পদোন্নতি দিতে হবে- এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। চাকরিচ্যুতির ক্ষেত্রে অবশ্যই প্রমাণিত অভিযোগ থাকতে হবে। শুধু আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনো ধরনের প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি থেকে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না।’
বৈঠকে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ছাড়াও ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনসহ কয়েকজন এমডি উপস্থিত ছিলেন।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত