
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত তিন দিন যাবত আউটসোর্সিং এর হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের কর্ম বিরতিসহ মানববন্ধন কর্মসূচি চলছে।
এর আগে গত ৭ মার্চ রোববার সকাল থেকেই হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কর্ম বিরতি ঘোষণা দিয়েছে। জানা গেছে গত ছয় মাস যাবত তারা তাদের বেতন-ভাতা পাচ্ছেন না। ঈদের বোনাস থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। এছাড়াও বেতন বৈষম্যের শিকার হওয়া থেকেও তারা মু্ক্তির উপায় খুঁজছে।
মুলত, আউটসোর্সিং এর কর্মীদের বেতন ভাতা প্রদান করে ঢাকাস্থ অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ্ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি গত ২৪ মে, ২০১৭ সাল থেকে জেলা হাসপাতালটিতে প্রায় ৫১ জন কর্মীকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করেন। প্রথম দিকে তারা কর্মীদের বেতন ভাতা প্রদান করলেও গত ছয় মাস যাবত ভাতা প্রদান করছে না। ফলশ্রুতিতে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা বেতন ভাতা আদায়ের দাবিতে কর্ম বিরতির ঘোষণা এবং মানববন্ধন করেছে।
এদিকে টানা তিন দিনের কর্ম বিরতির ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতার বেহাল অবস্থা দেখা দিয়েছে। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ’র বিশেষ অনুরোধে পরিচ্ছন্ন কর্মীরা এবেলা হাসপাতালের ওয়ার্ডে ঝাড়ু দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, পরিচ্ছন্ন কর্মীদের বেতন ভাতা প্রদান করা আসলে হাসপাতাল কর্তৃপক্ষের নয়। এই সমস্ত কর্মীরা মুলত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে থাকে। এখন গত ছয় মাস যাবত কর্মীরা তাদের বেতন-ভাতা পাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তারা বেতন দিতে অস্বীকৃতি জানায়। ইতিমধ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চিঠি প্রদান করেছি।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত