
উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজার চাঙা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এই ঊধ্র্বমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের দরের উত্থান-পতন উপসাগরীয় অঞ্চলের আর্থিক বাজারে অনুঘটকের ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে শুক্রবার (১০ মে) জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।
ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহৎ তথা চীনের অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। ইসরায়েল-হামাস এখনও যুদ্ধবিরতিতে পৌঁছেনি। ফলে প্রতি ব্যারেল তেলের দাম ৮৪ ডলার ২৪ সেন্টে উঠেছে।
পরিপ্রেক্ষিতে কাতারি বেঞ্চমার্ক সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ইন্ডাস্ট্রিজ কাতারের শেয়ারের দর শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি কাতার ইসলামিক ব্যাংকের স্টক মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজারে উত্থান ঘটেছে। কুয়েতের প্রধান সূচকের মান বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। বর্তমানে যা ৭৮৪৬ পয়েন্টে অবস্থান করছে। কাতারের মূল সূচক ঊধ্র্বগামী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এখন তা ৯৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ওমান সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে যা ৪৭৭৯ পয়েন্টে উঠে এসেছে।
তবে সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসে সূচকটির পতন ঘটলো। দেশটির প্রায় সব খাতে মুনাফা কমায় এই নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। বাহরাইনের সূচক পড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। দিন শেষে তা ২০২৪ পয়েন্টে নেমেছে।
উপসাগরের বাইরে মিশরের ব্লু চিপ সূচক পড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। দেশটির রিয়েল স্টেট উপকরণ এবং স্বাস্থ্যসেবার শেয়ারের দরপতন ঘটেছে। ফলে সূচকটির এই ধস নেমেছে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত