
বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা’র মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির আইপিওর প্রসপেক্টাস সূত্রে জানা গেছে, লো মেরিডিয়ান ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পে বিনিয়োগ রয়েছে বেস্ট হোল্ডিংসের। এর মধ্যে ভালুকা প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা ভালুকা রিসোর্ট। বেস্ট হোল্ডিং নোয়াখালি প্রকল্পের পরিচালিত হচ্ছে বড় আকারের পোল্ট্রি খামার। বিনিয়োগ রয়েছে ধামসুর ইকনোমিক জোনে।
বিএসইসির তথ্য অনুসারে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৪ পয়সা। আর আগের পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ছিল ৯৫ পয়সা।
উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।
বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।
- ১চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ২গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৩ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৪৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৫ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৯অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১০ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত