
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর তত্ত্বাবধানে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বৈধ উপায়ে রেমিট্যান্স বৃদ্ধিতে ‘রেমিট্যান্স থ্রো লিগ্যাল চ্যানেলঃ প্রসপেক্টস অফ ডিজিটাল প্লাটফর্মস’ শিরোনামে গোল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ইআরএফ এর অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআরএফ এর বর্তমান চেয়ারম্যান শারমিন রিনভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ এর সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর চেয়ারম্যান ড. বজলুল হক খন্দকার।
সানেমের চেয়ারম্যান তার প্রবন্ধে বলেন, দেশে রেমিট্যান্স বৃদ্ধিতে আমাদের অবৈধ পথের সুবিধা সমতুল্য বৈধ উপায়ে রেমিট্যান্স আনতে হবে। হুন্ডিতে স্বল্প খরচে টাকা আদান-প্রদান করা যায়, পাশাপাশি গ্রাহক দ্রুত টাকা হাতে পায়। বৈধ পথেও গ্রাহকদের একই সুবিধা দিতে হবে। আধুনিক উপায়ে আমাদের রেমিট্যান্স আনার অবকাঠামো উন্নয়ন করতে হবে।
বৈঠকের প্রধান অতিথি এম এ মান্নান বলেন, ইউরোপ-আমেরিকাতে অন্যান্য দেশের তুলনায় কম প্রবাসী থাকলেও তাদের হাতের মুঠোয় থাকা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে টাকা পাঠাতে পারে বলে এদের থেকে অধিক রেমিট্যান্স আসে। মধ্যপ্রাচ্যের দেশের শ্রমিকদের যদি এদেশের ব্যাংক এজেন্টরা বৈধ উপায়ে টাকা পাঠাতে সঠিক কাউন্সিলিং করে, তবে রেমিট্যান্সের পরিমাণ বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, রেমিট্যান্সের যোগান বৃদ্ধির জন্য সরকার বেশ কয়েকবছর ধরে প্রণোদনা দিয়ে আসছে। সম্প্রতি, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে কোন চার্জ লাগবে না বলে জানিয়েছে বাফেদা। তাছাড়া প্রবাসীদের সুবিধার্থে এখন থেকে বন্ধের দিনে রেমিট্যান্স পাঠানোর অফিস খোলা থাকবে।
এ সময় বৈঠকে পিআরআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহসান এইচ মনসুর, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জাহিদ বখত, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, পিইবি এর চেয়ারম্যান ড. মাসরুর রেজাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত