প্রকাশিত: জুন ১৬, ২০২২ ৩:০৩ পিএম

ব্যুরো বাংলাদেশের গ্রাহকরা উপায়-এর মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে ব্যুরো বাংলাদেশের ২২ লাখের বেশি গ্রাহক তাদের সঞ্চয় স্কিমের টাকাও উপায়ের মাধ্যমে জমা দিতে পারবেন।

উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেনের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন উপায়ের চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং ব্যুরো বাংলাদেশের অপারেশন ডিরেক্টর ফারমিনা হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর-ফাইনান্স এম মোশারফ হোসেন, ডিরেক্টর-রিস্ক ম্যানেজমেন্ট প্রাণেশ চন্দ্র বনিক এবং উপায়ের ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিসটেন্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, অ্যাকাউন্ট ম্যানেজার মো. মামুনুর রশিদ ও অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহ্ফুজুর রহমান।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা দিচ্ছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে।

উপায়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন- ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিটেন্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা নিতে পারছেন। বর্তমানে উপায়ের গ্রাহক সংখ্যা ৫০ লাখ এবং দেশব্যাপী এক লাখ উপায় পয়েন্ট রয়েছে।

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...