
এনজিও প্রতিষ্ঠান বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) কাছে ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৪ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৪৭তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্র্যাক এই শেয়ার আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে কেনার আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪, উপবিধি ২ এবং উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর বিভিন্ন বিধি পরিপালন হতে কমিশন অব্যাহতি প্রদান করেছে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার আছে ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৪৭৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪৪ দশমিক ২৯ শতাংশ। বাকিগুলোর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৯ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩৭ দশমিক ৪৫ শতাংশ শেয়ার আছে।
- ১তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ২মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ৪বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ৫কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ
- ৬১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
- ৭আর্থিক অন্তর্ভুক্তিতে গতিহীন নারীদের অগ্রগতি, ঋণ ও আমানত কমেছে
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ১০গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৯পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত