
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭ লাখ ১২ হাজার ৩২৯টি শেয়ার ৮৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৭৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।
এছাড়া আমরা নেটওয়ার্কের ৫ লাখ টাকার, এডিএন টেলিকমের ৭৮ লাখ ৯৯ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ২২ লাখ ৪০ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৬ লাখ ১৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৫৫ লাখ ৮২ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৩ লাখ ১০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৯ লাখ ৮৩ হাজার টাকার, ডিবিএইচের ৫৫ লাখ ৫২ হাজার টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৪৬ হাজার টাকার, গ্রামীণফোনের ৩৫ লাখ টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ২১ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, ম্যারিকোর ২২ লাখ ৬৩ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ টাকার, এমআই সিমেন্টের ৯ লাখ ৯০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩ লাখ ৮৭ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ৫৮ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ২৯ লাখ ৯০ হাজার টাকার, ফার্মা এইডসের ৭ লাখ ৯৫ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১৪ লাখ ২০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৮১ লাখ ৯৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৭১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ লাখ ৪৭ হাজার টাকার, রবির ২ কোটি ৫৫ লাখ ২২ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩ হাজার টাকার, ইউনিক হোটেলের ২১ লাখ ৮৪ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৮২ লাখ ৫০ হাজার টাকার এবং উত্তরা ফাইন্যান্সের ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত