প্রকাশিত: জুন ৫, ২০২২ ৬:৫৮ পিএম , আপডেট: জুন ৫, ২০২২ ৬:৫৯ পিএম

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভারতের গোলামীর জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে পরাধীনতার জিঞ্জির ছেড়াঁর স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন এখন দু:স্বপ্নে পরিণত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রকে পরাধীনতার শৃংখলে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, রাজনীতি এখন সঠিক জায়গায় নেই। সর্বত্র লুটেরা সিন্ডিকেটের দাপট। সাধারণ মানুষের কথা কেউ ভাবেনা। ধনীক শ্রেণী নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আর সরকারও এই শ্রেণীকে তোষন করে দেশ পরিচালনা ক রছে। তিনি আরো বলেন, ইভিএমে ত্রুটি আছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধাননির্বাচন কমিশনার। সূতরাং এসব ত্রুটি দূর করে সুষ্টু নির্বাচনের পথ সুগম করতে হবে।

তিনি রোববার বিকেলে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী এডভোকেট মো. আবুল কাশেমের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকারি হিসেবে গত বছরে দেশ থেকে ৬৮হাজার কোটি টাকা পাচার হয়েছে। সাধারণ মানুষের ভাগ্য এভাবে পাচার করার বিচার করতে ব্যর্থ হয়েছে সরকার। পথসভায় মেয়র প্রার্থী এডভোকেট আবুল কাশেম, এডভোকেট আনোয়ার হোসেন সুমন, কমিউনিষ্ট পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক ফয়সল আহমদ, প্রভাষক বিজিত আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...