
হিলি সীমান্তেই পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। নতুন করে আমদানি অনুমতি (আইপি) না মেলায় সরবরাহ সংকটে বাড়তে শুরু করেছে পণ্যটির দাম। ঈদের পর চট্টগ্রামের খাতুনগঞ্জেও পেঁয়াজের ঝাঁজ বেড়েছে।
বুধবার (১১ মে) পর্যন্ত কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা। সেই সঙ্গে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে চীন থেকে আমদানি করা রসুনের দাম। ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ আমদানি না হলে দাম আরও বাড়বে এমনটাই জানিয়েছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগের দিন ২ মে ২৭-২৮ টাকায় বিক্রি করা ভারতীয় পেঁয়াজ বুধবার (১১ মে) মানভেদে বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। সেই সঙ্গে খাতুনগঞ্জে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকায়।ঈদের আগে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছে ২৪ থেকে ২৬ টাকায়। এছাড়া দাম বেড়েছে রসুনের। ঈদের পর কেজিপ্রতি দাম বেড়েছে ২০ টাকা। ঈদের আগে রসুন বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯২ টাকা। আর আজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়।
খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, আমদানি অনুমতির (আইপি) মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। সরকার আমদানির অনুমতি দিচ্ছে না। দেশের বাইরে থেকে পেঁয়াজ না আসায় খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ কম। তাই দাম বাড়ছে। আমদানি বন্ধ থাকলে দাম আরও বাড়বে। আমাদের সরকারি কর্মকর্তারা একটু আন্তরিক হলেই এ সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব।
তিনি আরও বলেন, খাতুনগঞ্জে আজ ভারতীয় পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।
ব্যবসায়ী মো. মুছা বলেন, পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আসা বন্ধ। এছাড়া সরকার পেঁয়াজের আইপি বন্ধ করে দিয়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ কম। আইপি খুলে দিলে দাম কমে আসবে।
খাতুনগঞ্জের কমিশন এজেন্ট মেসার্স আলীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পেঁয়াজের দাম ঈদের পর কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। ভারতীয় পেঁয়াজ মানভেদে ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগের দিন সেই পেঁয়াজ বিক্রি করেছি ২৭ থেকে ২৮ টাকায়। বাজারে পণ্যের সরবরাহ কম, তাই দাম বেড়েছে। এছাড়া আইপি বন্ধ থাকার কারণেও দাম বেড়েছে।
তিনি আরও জানান, খাতুনগঞ্জে চীন থেকে আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১১৩ থেকে ১১৪ টাকায়। ঈদের আগে ছিল ৯০ থেকে ৯২ টাকা। ঈদের বন্ধের কারণে রসুন আমদানি কম হয়েছে, জাহাজ ভিড়তে পারেনি, তাই দাম বেড়েছে।
খাতুনগঞ্জ সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, যে পরিমাণ পেঁয়াজ এখন আড়তগুলোতে আছে। চাহিদা স্বাভাবিক থাকলে এগুলো এক সপ্তাহ পর্যন্ত যাবে। এর মধ্যে পেঁয়াজ আমদানি স্বাভাবিক না হলে সংকট তৈরি হবে। আগে আমদানি করা পেঁয়াজ এখন কেন বেশি দামে বিক্রি করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের পর এখন খাতুনগঞ্জে শ্রমিকসংকট চলছে। তাঁদের পেছনে বেশি খরচ পড়ছে। পরিবহন ভাড়াও বেশি পড়ছে। তাই দাম একটু বাড়ছে। পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত