
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক বাণিজ্য আরও জোরদারের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই সভাপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দারুণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে দুই দেশের বাণিজ্যকে আরও জোরদার করার সুযোগ রয়েছে। ভারতে রপ্তানি করার মত বাংলাদেশের অনেক সম্ভাবনাময় পণ্য রয়েছে যেগুলো ভারত বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি টাইলস, সিরামিকস পণ্য, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বাইসাইকেলসহ বেশ কিছু আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এই পণ্যগুলো বাংলাদেশ ভারতে রপ্তানি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, প্রয়োজনে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে ভারতের জন্য স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠা করতে পারে সরকার। সেখান থেকে পণ্য উৎপাদন করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বাংলাদেশ-ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য শুরু করার জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি।
সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী বলে এ সময় মন্তব্য করেন তিনি। ভারত বর্তমানে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, শাহ জালাল (বাচ্চু), প্রীতি চক্রবর্তী, সার্ক চেম্বারের সহ-সভাপতি শাফকাত হায়দার প্রমুখ।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত