প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:৫০ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আগুন লেগে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানহাট বাজারের উত্তর মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে প্রথমে একটি মোটরসাইকেল গ্যারেজ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মিরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে শাহিন মিকারের মোটরসাইকেল গ্যারেজ, হেলাল উদ্দিনের বিসমিল্লাহ কসমেটিক, মাকসুদের থাই গ্লাস, ফার্ণিসার ও জালের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে ৪টি দোকান পুড়ে গেছে। এছাড়াও বেশকিছু দোকানের মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...