প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২ ৭:১৩ পিএম

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে লিয়া (১০) ও আদর (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মে. রফিজল হোসেনের মেয়ে লিয়া ও একই এলাকার মন্তাজের ছেলে আদর । লিয়া সম্পর্কে আদরের চাচাতো বোন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালের খাবার খেয়ে লিয়া ও আদর ঘরের
পাশে একটি পুকুরে সাতাঁর শিকতে যায়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে এক পর্যায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায় পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে মনপুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...