ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫ ৬:৪১ পিএম , আপডেট: নভেম্বর ৩০, ২০২৫ ৬:৪১ পিএম

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এ কর্মসূচিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সংহতি জানিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।

এতে দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। বিকাল ৪টার দিকে দুই জেলার কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত রাখেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা জানান, সড়কের অবস্থা আসলেই বেহাল। তবে রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়টিও বিবেচনায় আনা উচিত।

সর্বশেষ বিকালে কুষ্টিয়া ঝিনাইদহ জেলার সড়ক উপবিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, শৈলকূপা উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুল সালেহীন সরেজমিনে উপস্থিত ছিলেন।

তারা আশ্বস্ত করে বলেন, ‘আগামীকাল (১ ডিসেম্বর) থেকে দুই মালবাহী ট্রাক নিয়ে কাজ শুরু করে দিব। কুষ্টিয়াতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা সড়কের যে অংশগুলা সমস্যা সেখানে নতুন করে পিচ এবং ইট দিয়ে সংস্কার করে দিব। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...