
কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রংপুরের নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১ মার্চ) সকাল থেকে তারা রংপুর-বুড়িরহাট সড়কের নর্দান মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে যোগ দিয়েছে সেখানে অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ২৩ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করে কোন ব্যবস্থা না নেওয়ায় রাজধানীতে গিয়ে মানববন্ধন ও রংপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ, মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
শিক্ষার্থীরা জানান, নর্দান প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষক ও হাসপাতাল নেই। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকা স্বত্ত্বেও ৩ শতাধিক দেশী-বিদেশী শিক্ষার্থীকে ভর্তি নেয়া হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে কলেজ চালালেও এখন পর্যন্ত অনুমোদন আনতে পারেননি। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস নিয়ে প্রতারণা করে মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করছে কর্তৃপক্ষ। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
এ সমস্যা নিরসনে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের সুযোগ দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শেষ বর্ষের শিক্ষার্থী মোহাইমিন আহমেদ ইমন বলেন, আমাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
শাকিলা সৌরভ রিতু বলেন, টানা ২৩ দিন ধরে আন্দোলন ও দাবির বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হৃলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন জানান, আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বলে জানান তিনি।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত