জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬ ৩:২৩ পিএম

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের এ ধরনের ধারাবাহিক সাফল্য প্রশংসিত হলেও, একই সঙ্গে জেলার সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাত প্রায় ১১টা ২০ মিনিটে র‍্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানাধীন লক্ষ্মীকান্দর এলাকার নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা অহিদুল ইসলাম (৩৪) ও আরিফুল লস্কার (২৫)-কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...