প্রকাশিত: মে ১৫, ২০২২ ৪:২৭ পিএম

মাগুরা-যশোর সড়কের কাটাখালি শেখপাড়া নামক স্থানে দ্রæতগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঢাকাগামী ঈগল পরিবহন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরা শেখপাড়া নামক স্থানে আজ সকালে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত ও অপর ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সাতক্ষীরা
জেলার রেহানা (২২) ও ইয়াসিন (১৭), চাদপুর জেলার কামরুজ্জামান (৩২) এবং যশোর জেলার তৌহিদ (৩৫)। দূর্ঘটনার পর উভয় যানের চালক পালিয়ে যায়। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...