প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২৩ ৮:০৬ পিএম

ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তাবৃন্দ মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০২৩: কল্যাণের পথচলা” শীর্ষক এক মিনি ম্যারাথনের আয়োজন করে। কোন ব্যাংকের উদ্যোগে ম্যারাথনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম এবং মানবতার কল্যাণে এটি এক অনন্য প্রচেষ্টা। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংক-এর কর্মকর্তারা মানবতার কল্যাণে এ ম্যারাথন আয়োজন করে আসছে।

আজ শনিবার ঢাকার হাতিরঝিলে আয়োজিত ম্যারাথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নূরুন নাহার।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সারাদেশ থেকে আগত ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠান ও ব্র্যাক-এর কর্মকর্তারা দৌড়ে অংশ নেন। সিনেমা ও ক্রীড়া জগতের তারকারাও এই সামাজিক উদ্যোগের অনুষ্ঠানে যোগ দেন। এ বছরের ম্যারাথনটি প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়। ‘দৌড়’ অনুষ্ঠানের অংশ হিসেবে সূবর্ণ নাগরিক ফাউন্ডেশনের ২৫ জন হুইলচেয়ার দৌড়বিদ এক হুইলচেয়ার দৌড়ে অংশ নেন। এই ম্যারাথন দৌড় শুরু হয় সকাল ৭:০০টায়। ব্র্যাক ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান ও ব্র্যাক-এর ৫,০০০ জনের বেশি কর্মকর্তা ৫.৬০ কি.মি. দূরত্বের দৌড়ে অংশগ্রহণ করেন, যা পুলিশ প্লাজার নিকটে শুরু হয়ে হাতিরঝিল লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে একই স্থানে শেষ হয়।

শেয়ার

পাঠকের মতামত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ‘বাংলাদেশের রং’ শীর্ষক ...

হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ...

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ

‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ...

বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ ...

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...