
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৭৮নং দৌলতপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, পোশাক ও জুতো বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১০ জুলাই বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, পোশাক ও জুতো তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এস এ জিন্নাহ কবীর।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় এক শতাধিক প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এই উপকরণ প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, এক সেট স্কুল পোশাক ও একজোড়া জুতো দেয়া হয়। উপকরণগুলো পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য লোকমান হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
টিআর
- ১চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ২দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৫১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৬দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৭ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৮লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত