
মায়ের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় মেয়েকে খুন করেছে মা ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় ৮ দিন পর ঘাতক মা লিপি আক্তারকে গ্ৰেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। তবে তার পরকিয়া প্রেমিক কবির খান পলাতক রয়েছে।
শনিবার (৪ জুন) সকালে ঘটনাস্থল বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ছোট রাজাপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির হোসেন বলেন, ইউনিয়নের ছোট রাজাপুর গ্রামের সোহরাব হাওলাদারের স্ত্রী লিপি আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় একই ইউনিয়নের রামকাঠি গ্রামের নুরু খানের ছেলে কবির খান। এরই জের ধরে গত (২৭মে) দুপুর বেলা লিপি ও তার পরকীয়া প্রেমিক কবির খানের সাথে অনৈতিক কর্মকাণ্ড চলাকালে দেখে ফেলে তার মেয়ে তন্নি আক্তার(১৩)।
এ সময় মেয়ে তন্নি আক্তার তার বাবাকে ঘটনা বলে দেওয়ার কথা বলে। এ সময় ঘাতক মা লিপি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কবির খান মিলে মেয়ে তন্নিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে হত্যা নিশ্চিত করে তন্নিকে গলায় দড়ি দিয়ে ঘরে ঝুলিয়ে রাখে। এরপর তন্নি আত্মহত্যা করেছে বলে বলতে থাকে মা লিপি আক্তার।
এ ঘটনায় গত ২৭ মে কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
সেই মামলার তদন্তে গিয়ে মূল রহস্য উদঘাটন করে শনিবার তন্নির মা লিপি আক্তারকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। অপর আসামী পরকীয়া প্রেমিক কবির খান পলাতক রয়েছে।
এই হত্যাকান্ডের ঘটনায় তন্নির বাবা সোহরাব হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত গ্ৰেপ্তার লিপি আক্তারকে জেলহাজতে প্রেরণ করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সগির হোসেন বলেন, তন্নির মা লিপি আক্তারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার পরকীয়া প্রেমিক কবির খান ও তার সহযোগী জসিমকে গ্ৰেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত