
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্টিফেন এডওয়ার্ড বিগান তিনদিনের সফরে বুধবার বিকেলে ঢাকায় আসছেন। এর আগে তিনি সোমবার থেকে নয়াদিল্লি সফর করছেন। আজ নয়াদিল্লি থেকে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।
উল্লেখ্য, স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরই তার অবস্থান। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারী পুনর্ব্যক্ত করতে ডেপুটি সেক্রেটারি বিগান বুধবার থেকে শুক্রবার বাংলাদেশ সফর করবেন।’
মুখপাত্র জানান, ডেপুটি সেক্রেটারি বিগানের বাংলাদেশ সফরের উদ্দেশ্য সবার জন্য সমৃদ্ধি অর্জনে একটি অবাধ, উন্মুক্ত, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে অভিন্ন পরিকল্পনা এবং কভিড-১৯ মোকাবেলা ও এর প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতাকে এগিয়ে নেওয়া।
জানা গেছে, বিগান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গত সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার সফরে রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, ভিসা সমস্যাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, সংক্ষিপ্ত এ সফরের গুরুত্ব অনেক। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটছে। তবে এমন এক সময় তিনি এ সফর করছেন যখন যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রায় তিন সপ্তাহ বাকি। এ সময় মার্কিন প্রশাসন বড় কোনো সিদ্ধান্ত নেবে না।
জানা গেছে, ডেপুটি সেক্রেটারি বিগান নয়াদিল্লিতে ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য দেন।
গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের বৈঠকের পরপর এবং এই বছরের শেষের দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রিপর্যায়ের সংলাপের প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি বিগানের এই ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারী) এগিয়ে নেওয়া এবং কিভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে পারে তার ওপর আলোকপাত করা হয়েছে।
- ১রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৩ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৪এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৫সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৬বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৭আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত