
পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে (ভার্চুয়াল) ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ঘোষিত ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
মার্কেন্টাইল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।
ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, পরিচালক- এ.এস.এম. ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, এম. আমানউল্লাহ, মোশাররফ হোসেন, এম. এ খান বেলাল ও ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা।
এছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব আলী আসগর জি. হারুনী, সিএফও তাপস চন্দ্র পালসহ শেয়ারহোল্ডাররা এজিএমে অংশ নেন।
ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম তার বক্তব্যে ২০১৯ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সব রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসাবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি কৃষি সম্প্রসারণ, নারী উদ্যোক্তায়ন, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পে অর্থায়নে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও দিক নির্দেশনা পরিপালনের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে মার্কেন্টাইল ব্যাংকের সফল ভূমিকার কথা উল্লেখ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশে বিগত বছরে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
- ১চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ২মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৩বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৪কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৫ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৬খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৭চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৮রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৯ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ১০পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে





পাঠকের মতামত