
আগামী রোববার (১০ মে) মা দিবস উপলক্ষ্যে ‘দ্য মাদারহুড মুভমেন্ট’-এর আয়োজন করতে যাচ্ছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান ও ব্র্যাক ব্যাংক। দিনব্যাপী এই আয়োজনে এবারের প্রতিপাদ্য ‘হোয়্যার মাদার্স বিকাম আইকনস’।
বৃহস্পতিবার (৭ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রচলিত উদযাপনের বাইরে গিয়ে এই অনুষ্ঠান মায়েদের উদ্যোগ, নেতৃত্ব ও পরিবর্তনের কারিগর হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে। এটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে।
এদিন সকাল ১০টায় ২৫ তলার বলরুমে ‘মাদার্স মার্কেট’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। মায়েদের পরিচালিত প্রায় ৩০টি প্রতিষ্ঠানের এই বিশেষ আয়োজনে স্থান পাবে হাতে তৈরি পণ্য, বুটিক ফ্যাশন, ঘরোয়া খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক উদ্ভাবনী সব সামগ্রী। রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীরা দিনভর কেনাকাটার পাশাপাশি উদ্যোক্তা মায়েদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
বিকেলের আয়োজনে ২৬ তলার ‘দ্য বিস্ট’-এ বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি’ শীর্ষক একটি লিডারশিপ সেশন অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই প্যানেল আলোচনায় অংশ নেবেন সফল পেশাজীবী ও অনুপ্রেরণাদায়ী মায়েরা। তারা ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা, নেতৃত্ব ও ব্যক্তিসত্তা এবং আধুনিক মাতৃত্বের কাঠামোগত ও মানসিক দিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সেশন শেষে ব্র্যাক ব্যাংক ‘তারা’ কার্ডহোল্ডাররা বিকেলের চা-নাশতার আয়োজনে অংশ নিতে পারবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘দ্য বিস্ট’-এ আয়োজিত হবে ‘ইন্সপায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’। ‘মমপ্রেনর’, ‘মোস্ট ক্রিয়েটিভ মাদার’ এবং ‘ইনস্পায়ারিং মাদার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে অধ্যবসায়, সৃজনশীলতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের সম্মাননা জানানো হবে।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে থাকছে আধা ঘণ্টার সাংস্কৃতিক পরিবেশনা এবং নৈশভোজের আয়োজন।
এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ‘তারা’ আর্থিক সেবার গণ্ডি পেরিয়ে নারীদের কণ্ঠকে আরও শক্তিশালীকরণ, উদ্যোক্তা সুযোগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, মা দিবসের এই আয়োজনকে নারীর নেতৃত্বকেন্দ্রিক এক সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিএইচ
- ১বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার
- ২উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ
- ৩রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৫৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ৬বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৭রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৮বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৯ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১০এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬UCB Price Sensitive Information
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত