
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ‘পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা (ইএসআরএম) প্রশিক্ষণ’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ব্যাংকটির নির্বাহী ও কর্মকর্তাদের জন্য আইএফসি পারফরম্যান্স মান মেলাতে এ আয়োজন করা হয়। ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ছিল এ প্রশিক্ষণ।
প্রশিক্ষণে ইএসআরএম এবং আইএফসি পারফরম্যান্স স্ট্যান্ডার্ডের পরিচিতি, সংশোধিত মিডল্যান্ড ব্যাংক ইএসআরএম নীতির সংক্ষিপ্ত বিবরণ, ই এবং এস সাইট নিরীক্ষার তাত্ত্বিক ভূমিকাসহ ইএসআরএম–সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ‘পরিবেশগত ও সামাজিক ঝুঁকি নিরীক্ষণের ওপর একটি ব্যবহারিক অধিবেশনও অন্তর্ভুক্ত ছিল। এই ইএসআরএম প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকের ইএসআরএম নীতিটি সংশোধনসহ পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে এমডিবিকে আইএফসি পারফরম্যান্স মান মেলাতে সহায়তা করবে।
দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকের মোট ২৪ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। কেভিন হুইটিংটন জোন্স (সিইএস, যুক্তরাজ্য) এবং মির্জা এস এ হাবিব (এসসিএল, বিডি) প্রশিক্ষণ অধিবেশনটি পরিচালনা করেন।
- ১এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ২আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৩তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৪সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৭বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১০শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত