
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এবং সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এর মধ্যে ‘মিডল্যান্ড কর্পোরেট পেরোল প্যাকেজ (এমডিবি সিপিপি) ও মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে।
এই চুক্তির ফলে বাংলাদেশের অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দের বেতনভাতার হিসাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নগদ তহবিল ব্যবস্থাপনা ব্যবস্থা সহজতর হবে।
চুক্তির অধীনে, এসইইউ-এর কর্মীরা মিডল্যান্ড ব্যাংকের অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবে। বিশ্ববিদ্যালয়টি ব্যাংকের এমসিএম সার্ভিসটি ব্যবহার করে আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনও উপভোগ করবে।
ঢাকাস্থ এসইইউ নিজস্ব ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমডিবি সিপিপি এবং এমসিএম চুক্তিতে স্বাক্ষর করেন।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের বিভিন্ন পন্য ও সেবার বর্ণনা দেন। তিনি এমডিবি সিপিপি এবং এসইইউ এর বিভিন্ন সুবিধার কথাও উল্লেখ করেন। ভাইস চ্যান্সেলর মহোদয় উক্ত সার্ভিসের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং মিডল্যান্ড ব্যাংককে এই চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদদীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দিন আহমেদ, বোর্ডের প্রধান সমন্বয়কারী উইং কমান্ডার (অব:) মো: আব্দুল হাফিজ সরকার, বোর্ড সেক্রেটারী মোহাম্মদ তারিক আল জলিল, অর্থ পরিচালক মো: আব্দুল মতিন, এফসিএ এবং ব্র্যান্ড, কমিউনিকেশন ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ; মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাবেদ তারেক খান, বনানী শাখার প্রধান মোস্তফা মাইনুল হাসান, ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ২বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৩সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৬কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর প্রাণহানি
- ৯লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ
- ১০চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত বেড়ে ৭
- ১চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৪কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৫নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৬মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ৭চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৮আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
- ৯সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ১০শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত