
পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন; গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম থাকবে মহান মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের জাতির জনকের পক্ষে। মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপোস করা যাবে না। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে বাংলাদেশ প্রতিদিন-সনি রাংগস লিমিটেড টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ এবং বাংলাদেশ প্রতিদিন-রাসেল ইন্ডাস্ট্রিজ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ কুইজ রাফেল ড্র পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী শামীম বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। করোনাকালে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে তাদের উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা (সাংবাদিকরা) নানা মতাদর্শের হতে পারেন, তবে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপোষ করবেন না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ, এটি হলো আমাদের অহংকার। বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে হত্যা করা যায় না। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন দেশ ও জাতির সামনে তুলে ধরবেন এটাই প্রত্যাশা করি। “বাংলাদেশ প্রতিদিন” জন্মলগ্ন থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটা আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ প্রতিদিন-সনি রাংগস কুইজের প্রথম পুরস্কার সনি ৪৩ ইঞ্চি টিভি পুরস্কার পেয়েছেন আরাফাত খান, দ্বিতীয় পুরস্কার রাংগস ৪০ ইঞ্চি টিভি পুরস্কার পেয়েছেন নুরুল আহাদ, তৃতীয় পুরস্কার রাংগস ৩২ ইঞ্চি টিভি পুরস্কার পেয়েছেন মোশাররফ হোসেন এবং চতুর্থ পুরস্কার রাংগস দেশীয় কারাওকে/রাংগস সাউন্ড বার পুরস্কার পেয়েছেন হাবিবুল্লাহ।
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড( লিফান) প্রথম পুরস্কার ১০০ সিসি মটর সাইকেল পেয়েছেন নুসরাত ও দ্বিতীয় পুরস্কার ৮০ সিসি মটরসাইকেল পেয়েছেন লামিয়া।
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, এবং রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং রাংগস ইলেক্ট্রনিক্সের ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল ইসহাক, ওসমান গনি, ইরতেজা বিন আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মিন্টু পাল, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ মামুন রানা।
বিপি/ আইএইচ
- ১অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ২সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৩রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ৪অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ৫সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- ৭১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ৮মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ৯অনুমোদিত মূলধন বাড়ছে সিটি ব্যাংকের
- ১০কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৯শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত