
দেশে মানুষের সামগ্রিক আয় বৃদ্ধি পেলেও ধনী-গরীবের বৈষম্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাথে মূল্যস্ফীতির কারণে দরিদ্র তো বটেই, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন। মূল্যস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধিতে গরিব মানুষের জন্য স্বল্প টাকার করও বর্তমানে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশন দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় এক বছর মেয়াদি প্রোমোটিং সিটিজেনস পারটিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্পের ‘স্টার্ট-আপ ইভেন্ট’-এ বক্তারা এসব কথা বলেন।
স্টার্ট-আপ ইভেন্ট সভাপতি মহসিন আলী বলেন, গরিব মানুষকে তো শুধু খাদ্য নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসও জীবনধারণের জন্য কিনতে হয়। ফলে সেটা অবশ্যই তার জন্য চাপের। ধনী-গরিবের বৈষম্য কমাতে না পারলে সরকার এসডিজি বাস্তবায়নে যে সাফল্য পেয়েছে, তা বাধাগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ধনীরা কর ফাঁকি দেন, দুর্নীতি করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগকে আরও বেগবান করতে হবে। এ প্রকল্পের মাধ্যমে জনগণের পক্ষ থেকে প্রগতিশীল করব্যবস্থা প্রতিষ্ঠার সচেতন দাবি উত্থাপন করতে হবে।
বক্তরা বলেন, বাংলাদেশের বর্তমান কর ব্যবস্থা বেশিরভাগই পরোক্ষ করের ওপর নির্ভরশীল, যা দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ন্যায্য নয়। পরোক্ষ এ কর ব্যবস্থা সমাজের স্বচ্ছল অংশের তুলনায় দরিদ্র মানুষের আয়ের একটি বড় অংশ কেড়ে নেয়। অন্যদিকে ভ্যাটের কার্যকারিতা সবার ক্ষেত্রে সমান প্রভাব ফেলে বলে এটি দরিদ্রের ওপর একটি বোঝা তৈরি করে এবং শেষ পর্যন্ত ধনী ও দরিদ্রের মধ্যে আয়-বৈষম্য সৃষ্টি করে। দরিদ্র মানুষকে ধনীদের তুলনায় প্রয়োজনীয় পণ্যগুলোতে আয়ের চেয়ে বেশি ব্যয় করতে হয়। এ অবস্থায় জনগণের অংশগ্রহণমূলক একটি প্রগতিশীল কর ব্যবস্থা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের উপ-সচিব মো. তাজুল ইসলাম।
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় এতে প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্পের সমন্বয়ক নির্মল দাস এবং আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন গভার্নেন্স এডভোকেসি ফোরামের ফ্যাসিলিটের অনিরুদ্ধ রায়। ‘বাংলাদেশের প্রেক্ষাপটে প্রগতিশীল কর ব্যবস্থাপনার মাধ্যমে কর ন্যায্যতা’ বিষয়ক গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন গবেষণা সহযোগী ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির প্রভাষক সানজিদা ইসলাম। এছাড়া অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নাগরিক সমাজের সংগঠন ও যুব সমাজের প্রতিনিধিরা এতে তাদের মতামত তুলে ধরেন।
মো. তাজুল ইসলাম বলেন, দরিদ্র মানুষকে পরোক্ষভাবে ভ্যাট দিতে হলেও তার পরিমাণ খুব বেশি নয়। চাল ও কাঁচা সবজির উপরে ভ্যাট নেই। সরকার সবার মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে বলে বছর বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াচ্ছে। সব কর্মসূচি ক্রমশ ডিজিটালাইজেশনের অধীনে চলে এলে যথাযথভাবে এ কর্মসূচি বাস্তবায়নে সমস্যা আরও কমে আসবে। বিভিন্ন সেবার ক্ষেত্রেও ডিজিটালাইজেশন এগিয়ে যাচ্ছে। আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।
গবেষণার ফলাফল উপস্থাপন করে সানজিদা ইসলাম বলেন, বর্তমানে পরোক্ষ করের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ। ভ্যাট ধনী-গরিবের মধ্যে সমানভাবে প্রয়োগ হয় বলে তা একটি অন্যায্য প্রক্রিয়া। আর এ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ কোথাও নেই বললেই চলে। আয়কর প্রদান প্রক্রিয়া এত জটিল যে সাধারণ মানুষের মধ্যেও এর সম্পর্কে এক ধরনের ভীতি বা দ্বিধা রয়েছে। তিনি এ প্রক্রিয়াগুলোকে সহজতর করা, জনঅংশগ্রহণ বৃদ্ধি ও পরোক্ষ করের ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রকল্প কার্যক্রম উপস্থাপনকালে নির্মল দাস বলেন, নাগরিক সমাজের সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং যুবদের সম্পৃক্ত করে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নাগরিক ও নীতিনির্ধারক উভয়ের অংশগ্রহণের জন্য একটি নির্ভরযোগ্য অংশগ্রহণমূলক পরিসর তৈরি করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
সে লক্ষ্যে যুবসমাজ, নাগরিক সমাজের সংগঠন ও প্রতিনিধিদের জন্য প্রগতিশীল করব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন, গবেষণা পরিচালনা, গণমাধ্যমকর্মী ও জোটের সঙ্গে আলোচনা, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও অনুষ্ঠান সম্প্রচার, যোগাযোগ উপকরণ প্রস্তুত, আয়কর দিবস উদযাপন এবং জাতীয় পর্যায়ে নীতি-সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বিপি/আজাদ
- ১চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ২কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৩চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৪চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৫কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৬রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৭ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৮রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৯সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১০খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৪নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৮সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৯যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত