
মেঘনা ব্যাংক এর গ্রাহকরা এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আই-ব্যাংকিং’ ব্যবহার করে কিংবা ইন্টারনেট ব্যাংকিং থেকে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই।
সম্প্রতি চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই অ্যাড মানি সেবা চালু করে।
আইটি কনসালট্যান্টস লিমিটেড (আইটিসিএল) এই সেবা প্রদান প্রক্রিয়ায় মেঘনা ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা করছে।
বিকাশে টাকা আনতে মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে প্রথমেই নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে ব্যাংকটির ওয়েবসাইট কিংবা ‘আই-ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে। অ্যাকাউন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গেই গ্রাহক টাকা ট্রান্সফার করার সেবা নিতে পারবেন।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মেঘনা ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে প্রথমে গ্রাহককে ব্যাংকের ওয়েবসাইট থেকে লগ ইন করতে হবে। এরপর কয়েকটি ধাপে ‘ফান্ড ট্রান্সফার’, ‘ট্রান্সফার টু বিকাশ’, সোর্স অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ইত্যাদি সিলেক্ট করার পর টাকার পরিমাণ ও বিবরণ টাইপ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরের ধাপে ই-মেইল বা এসএমএস-এ আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। একইভাবে গ্রাহক ‘আই-ব্যাংকিং’ অ্যাপ থেকেও অ্যাড মানি করতে পারবেন।
প্রসঙ্গত, বিকাশ অ্যাপ থেকেই অ্যাড মানি অপশন এ গিয়ে ‘ব্যাংক টু বিকাশ’ আইকন, এরপর ‘ইন্টারনেট ব্যাংকিং’ অপশন থেকে মেঘনা ব্যাংকের লোগোতে ক্লিক করে ‘আই-ব্যাংকিং’ অ্যাপে প্রবেশ করতে পারেন গ্রাহক। অথবা সরাসরি গুগল প্লে-স্টোর/ অ্যাপল অ্যাপ স্টোর থেকে মেঘনা ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।
ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপ – যেকোনো মাধ্যমে লেনদেন সম্পন্ন হলেই গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। মেঘনা ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের এই সেবায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অ্যাড মানি’র লিমিট প্রযোজ্য হবে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত মেঘনা ব্যাংক এখন ৪৭টি শাখা ও ১২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে প্রায় ৯০ হাজার গ্রাহককে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির ১৭টি এটিএম বুথ রয়েছে এবং গ্রাহকরা চাইলে অন্য যেকোনো ব্যাংকের বুথ থেকে কোনো খরচ ছাড়াই টাকা উত্তোলন করতে পারেন। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে মেঘনা ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৩টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ছয় কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। ব্যাংক থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ, ক্যাশ আউট সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন





পাঠকের মতামত