
অবশেষে শেষ হয়েছে লিওনেল মেসির অপেক্ষার প্রহর। মেসি ভক্তরা তো বটেই, সকল ফুটবল ভক্তরাই যেন অপেক্ষায় ছিলেন মেসির এই একটি গোলের জন্য। দীর্ঘ এক দশকেরও বেশি সময় দুর্দান্ত সব শৈল্পিক কারিগরিতে ফুটবল বিশ্বকে মুগ্ধ করা এই আর্জেন্টাইন মহাতারকা নতুন ক্লাব পিএসজিতে যেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে। অবশেষে সেই গোলটা যখন পেলেন, কোচ মরিসিও পচেত্তিনোকেও ছুঁয়ে গেল সেটা। সাধারণত তাকে গোলের উদযাপন করতে দেখা যায় না, সেই স্বভাববিরুদ্ধ উদযাপনটাই তিনি করলেন মেসির গোলে।
গোড়ালির চোট, পর্যাপ্ত সুযোগ না পাওয়া সব মিলিয়ে পিএসজিতে শুরুটা একদমই মনমত হয়নি লিওর। কালকের খেলায় মাঠে নামার আগে সবমিলিয়ে মাত্র ১৯০ মিনিট মাঠে কাটাতে পেরেছিলেন এই ক্ষুদে জাদুকর। মনের মধ্যে নিশ্চয়ই দানা বাঁধছিল ক্ষোভ। সব প্রশ্নের জবাব খেলা দিয়ে দিতেই কিনা গতকালকের ম্যাচের শুরু থেকেই দেখা মেলে দৃঢ়প্রতিজ্ঞ মেসির।
তাইতো খেলার ৭৪ মিনিটে যখন মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দিলেন মার্কো ভেরাত্তি আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে ম্যানচেস্টার সিটির গোলমুখের কাছাকাছি চলে যান মেসি। এমবাপের দুর্দান্ত ব্যাকহিলে দারুণ ফিনিশিংয়ে লা পুলগা বল জালে জড়ানো মাত্রই সাইডলাইনে চিৎকার করে উঠেন পচেত্তিনো।
খেলাটির পর পিএসজির হয়ে প্রথমবারের মত সিটিকে হারানোর আনন্দে উচ্ছ্বসিত আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘সত্যি বলতে আমি কখনোই কোন গোলে উচ্ছ্বাস প্রকাশ করি না। কিন্তু এটা (মেসির গোল) আমি উদযাপন করেছি।’
বরাবরই প্রতিপক্ষ মেসিকে গোল দিতে দেখতে অভ্যস্ত পচেত্তিনোর কাছে নতুন লেগেছে এই অনুভূতি। সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ বলেন, ‘সবসময়ই তাকে আমার দলের বিপক্ষে গোল দিতে দেখে এসেছি। কিন্তু এবার সে আমার দলে আর এটা সত্যিই বিশেষ কিছু। এই অনুভূতি উদযাপন করার মতই। আজ রাতের এই জয়ের জন্য আমি খুবই খুশি।’
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত