
লিওনেল মেসি মানেই তো হুলস্থূল ব্যাপার। সেটা মাঠে হোক কিংবা বাইরে। আর্জেন্টাইন তারকা পিএসজিতে যোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই সব জার্সি বিক্রি হয়ে গেছে বলে খবর বের হয়। সেটি সঠিকও।
কিন্তু মেসি পিএসজিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার ৮ লাখ ৩২ হাজার জার্সি বিক্রি হয়েছে বলে জানায় ইউরোপের বেশ কিছু সংবাদ মাধ্যম। তবে সেটি সঠিক নয় বলে জানিয়েছেন পিএসজির বাণিজ্যিক পরিচালক ফাবিয়ান আলেগ্রে। যদিও রেকর্ড পরিমাণ জার্সি বিক্রির তথ্যটি সঠিক নয়।
আলেগ্রে বলেছেন, ‘জার্সি বিক্রির যেসব হিসাব ছড়ানো হয়েছে, এসব পাগলাটে। এটা সত্যি অনেক জার্সি বিক্রি হচ্ছে। কিন্তু মিলিয়নের হিসাব থেকে আমরা অনেক পিছিয়ে আছি।’
একদম হুট করেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মেসি। সবকিছু হয়ে যায় ৪৮ ঘণ্টার মধ্যেই। এত দ্রুত চুক্তি হয়ে যাওয়ায় পিএসজি খুব বেশি জার্সি তৈরি করতে পারেনি, আলেগ্রের কথায় মিলেছে তেমনই ইঙ্গিত।
তিনি বলেন, ‘মেসির সঙ্গে চুক্তিটা খুব দ্রুত হয়েছে। এটার জন্য আসলে আমরা তৈরি ছিলাম না। উৎপাদনের সময়টা তো লাগবে। সেটা নাইকি, অ্যাডিডাস, পুমা—যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন, বাজারে জার্সি ছাড়তে সবারই একই ভাবনা থাকে। আমরা তো জাদুকর না।’
- ১জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ২আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৩বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৪প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৭রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৯চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ১০বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল





পাঠকের মতামত