
মেসি পরবর্তী যুগের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জিতে নিয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে খেলা হুয়ান গাম্পার ট্রফি। তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে মনে করে, আগের মতো নেই বার্সেলোনা।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি। এর কয়েক ঘণ্টা পরই ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ক্রিশ্চিয়ানো রোনালদোদের মুখোমুখি হয় কাতালান ক্লাবটি। মেমফিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট, রিকি পুইগদের গোলে ম্যাচ জেতে ৩-০ গোলে।
তবু বিশ্বের সেরা খেলোয়াড় চলে যাওয়ায় দলের আক্রমণে জাদু কমবে বলেই মনে করেন পিকে। তবে যা হয়েছে তা মেনে নিয়ে সামনে তাকাতে হবে জানেন পিকে নিজেও। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে আগের চেয়ে আরও ভালো খেলার দিকেই মনোযোগী বার্সা ডিফেন্ডার।
জুভেন্টাসকে হারানোর পর পিকে বলেছেন, ‘সত্যি বলতে, মেসির বিদায়ের খবরে পুরো দলই ভেঙে পড়েছিল। আমরা এখন আক্রমণে জাদু হারাব। তবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সমর্থকরা আমাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সর্বকালের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এটা আমাদের কষ্ট দিয়েছে, সে নিজেও কষ্ট পেয়েছে। আমি পুরো ঘটনা জানি না। তবে দুই পক্ষই বলেছে কিছু সংখ্যার ব্যাপার ছিল। গত বছরের ক্লাব ম্যানেজম্যান্ট কোনো সাহায্যই করেনি।’
এসময় মাঠে দর্শকদের অনুপস্থিতির বিষয়ে পিকে বলেন, ‘ইতিহাস সাক্ষী আমরা উঠে দাঁড়াব। মানুষ স্টেডিয়ামে আসতে চায়। তাদেরকে উদযাপনের উপলক্ষ্য দিতে হবে। আমাদের অবশ্যই জিততে হবে এবং সমর্থকদের ভালো কিছু দিতে হবে। সবসময় সমর্থকদের প্রয়োজন আমাদের।’
- ১২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ২ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৫তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৬সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৭জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৮মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৯বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত