
মঙ্গলবার রাতে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে বিশেষ ম্যাচ খেলেছে তার দুই সাবেক ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্স। ম্যারাডোনা কাপ নাম দেওয়া এই ম্যাচে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।
সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে প্রায় সমানে সমান লড়েছে দুই দল। তবে নির্ধারিত সময়ে খেলা থাকে অমীমাংসিত, দুই দলই করে একটি করে গোল। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যারাডোনা কাপের ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনার দলটি।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। আক্রমণাত্মক শুরু করে ডি-বক্সের বাইরে থেকেই গোলের প্রচেষ্টা চালায় বার্সেলোনা। মেলেনি সফলতা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫০ মিনিটের সময় প্রথম গোলটি করেন ফেররান ব্লাঙ্ক। দানি আলভেসের ক্রস থেকে ফিলিপ কৌতিনহোর গায়ে লেগে বল পান তিনি।
তবে এই এক গোল যথেষ্ঠ ছিল না বার্সেলোনার জন্য। ম্যাচের ৭৭ মিনিটের সময় ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বোকাকে সমতায় ফেরান এজুকুয়েল জেবায়োস। বাকি সময় আর কোনো গোল হয়নি, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম শট নেয় বোকা।
আর্জেন্টাইন ক্লাবটির হয়ে জালে বল প্রবেশ করাতে ভুল হয়নি মার্কোস রোহো, কার্লোস ইজকুইরদোস, ক্রিশ্চিয়ান প্যাভন ও আরন মোলিনাসের। তবে বার্সার হয়ে লক্ষ্যভেদ করতে পারেননি ম্যাথুইস পেরেরা ও গুইলেম জেইম। ফলে দানি আলভেজ ও ফেররান ব্লাঙ্কের গোল বিফলেই যায়।
- ১ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ২আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৩সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৪দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৮বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত