প্রকাশিত: জুলাই ১১, ২০২৫ ৫:১১ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের মুন্সিগান্দি মৌজায় যমুনা নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদী তীরবর্তী চরপয়লা গ্রামের আড়াই শতাধিক পরিবার পড়েছে চরম ঝুঁকিতে। স্থানীয়দের আশঙ্কা, সাত শতাধিক মানুষের বসতবাড়ি যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

প্রতিদিন ভোর থেকে সকাল ৭-৮টা পর্যন্ত ড্রেজার ও কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমে পানি বাড়ার ফলে এমনিতেই নদীতে ভাঙন দেখা দিয়েছে। তার ওপর বালু উত্তোলনের কারণে নদীর পাড় আরও দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের।

চরপয়লা গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মিয়া জানান, ৮ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তার ভাষ্য, আমাদের বাড়িঘরের একদম গা ঘেঁষে বালু তোলা হচ্ছে। ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম যমুনায় তলিয়ে যাবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারিভাবে যমুনার রাহাতপুর এলাকায় বালু উত্তোলনের অনুমতি থাকলেও চক্রটি নিয়ম ভেঙে মুন্সিগান্দি মৌজায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তুলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিবাদ করলেই চক্রটি ভয়ভীতি ও হুমকি দেয়। কেউ মুখ খুললে হয়রানির শিকার হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, তারা রাজনৈতিকভাবে শক্তিশালী। আমরা অসহায় হয়ে পড়েছি।

এভাবে অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীভাঙনে সর্বস্ব হারানোর পথে নিম্নআয়ের চরপয়লার মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ইউএনও এবং এসিল্যান্ডকে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...